1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল

ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালো নারী

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোছাঃ জাকিয়া আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার চিরিরবন্দর-রাণীরবন্দর আঞ্চলিক সড়কের আন্ধারমুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জাকিয়া আক্তার চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি বাজার সংলগ্ন দক্ষিন নগর চেমাপাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, জাকিয়া ও তার স্বামী আনোয়ার হোসেন বিন্যাকুড়ি থেকে জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য সাইকেল যোগে চিরিরবন্দর উপজেলা পরিষদে নির্বাচন অফিসে যাওয়ার পথে আন্ধারমুয়া বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়। এ সময় তার স্বামী আনোয়ার হোসেন (৪০) ও অন্য এক পথচারী আহত হয়।ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টরের চালক ও হেলপার সেখান থেকে পালিয়ে যায়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি