1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ফেসবুক পোস্টে সাকিবকে নিয়ে লিখেছেন শ্রাবণ্য

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
Oplus_131072

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছবি টানিয়ে জুতাপেটা করেছেন একদল শিক্ষার্থী। জানা গেছে, রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চত্বরে এমন ঘটনা ঘটিয়েছেন কয়েকজন। শুধু তাই-ই নয়, স্টেডিয়াম এলাকায় তারা সাকিব বিরোধী গ্রাফিতি আঁকেন। তবে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় অলরাউন্ডার সাকিব আল হাসানের বিপক্ষে শিক্ষার্থীদের এমন অবস্থান মোটেও ভালোভাবে দেখছেন না দেশের জনপ্রিয় উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা।

এই বিষয়টি নিয়ে শ্রাবণ্য তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। শনিবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে সাকিবের ছবিতে জুতাপেটার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমি যখন বাংলাদেশ এমন ধরণের মানুষদের দেখি, তখন খুবই দুঃখ পাই। আমি তাদেরকে জিজ্ঞেস করতাম, আপনাদের কী এতটুকু বুদ্ধি আছে ? সে (সাকিব) কি দেশের ক্রিকেটের জন্য কিছুই করেনি ?

জানা গেছে, শ্রাবণ্য’র সেই স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন। এদের কেউ কেউ সাকিবের পক্ষ নিয়েছেন, আবার কেউ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন। তবে শ্রাবণ্য স্পষ্টই সাকিবের পক্ষ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের শেষ টেস্টটি তিনি খেলতে চাইছেন দেশের মাটিতে। তবে তার এমন আকুতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ। প্রতিবাদ হিসেবে সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করেছেন তারা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি