1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু

বন্ধ থাকা শুরু হলো মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনের কার্যক্রম

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

বন্ধ থাকা মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনের কার্যক্রম আজ মঙ্গলবার থেকে আবারও শুরু হয়েছে। ৮৮ দিন পর মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনটি পুনরায় চালু করতে পেরে আনন্দিত কর্তৃপক্ষ।

এর আগে গতকাল সোমবার ঢাকা মেট্রো ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, পরীক্ষামূলকভাবে স্টেশনটি পরিচালনা সফলভাবে সম্পন্ন হয়েছে, এর ফলে মিরপুর-১০ স্টেশনটি পুনরায় চালু করা সম্ভব হচ্ছে।

তিনি বলেন, গত ১৯ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তরা মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনটি ক্ষতিগ্রস্ত করে। ভাংচুরকারীরা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সবকিছু ভাংচুর করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজীপাড়া স্টেশন মেরামত শেষে ২০ সেপ্টেম্বর পুনরায় চালু করা হয়। যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে মিরপুর-১০ স্টেশনটি দ্রুত মেরামত করা হয় বলে উল্লেখ করেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি