1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

এইচএসসি পরীক্ষায় এবারও ফেনীতে সেরা দরবেশের হাট পাবলিক কলেজ

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

ফেনী জেলার অন্যতম সেরা কলেজ দাগনভূঞা উপজেলার দরবেশের হাট পাবলিক কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলেও বিগত বছরের ন্যায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে এই কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষার ৯৯জন অংশ গ্রহণ করে চারজন জিপিএ-৫সহ ৯৯জনই পাশ করেছে। ফলাফল পর্যালোচনায় দেখা যায় দরবেশের হাট পাবলিক কলেজ ভালো ফলাফলের দিক থেকে জেলায় এবারও শীর্ষে রয়েছেন।

দরবেশের হাট পাবলিক কলেজ সুত্র জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ১৭ জন অংশ গ্রহণ করে একজন জিপিএ-৫ পেয়েছে,ব্যবসা শিক্ষা শাখায় ৩৬ জন অংশ গ্রহণ করে তিনজন জিপিএ-৫ এবং মানবিক বিভাগে ৪৭জন অংশ গ্রহণ করে সবাই পাশ করেছে। তবে এক জন পরীক্ষার্থী ফরমপূরণ করে অসুস্থ থাকার কারণে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে নাই।

কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এম শাহজাহান সাজু বলেন-বিগত বছরগুলোর ধারাবাহিকতায় চলতি বছরও ঈর্ষান্বীয় ফলাফলের ধারা বজায় রেখেছেন। তিনি বলেন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আগামীতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
দরবেশের হাট পাবলিক কলেজের অধ্যক্ষ জহিরুল হক জনি কলেজের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় বিগত বছরের ন্যায় এবারের ফলাফল ভালো হয়েছে তাই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, এটি অবশ্যই খুশির সংবাদ। এর শতভাগ কৃতিত্ব শিক্ষার্থীদের। পাশাপাশি আমাদের কলেজের শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এটি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকামণ্ডলীর আন্তরিক সহযোগিতা ও নিবিড় তত্ত্বাবধান মূল প্রেরণা হিসেবে কাজ করেছে।
উল্লেখ, বিগত বছর ১২২ জন অংশ গ্রহণ করে পাঁচজন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করেছিলো।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি