1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বসুন্ধরা কিংসের সভাপতির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

বসুন্ধরা কিংস সভাপতির নামে ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগ উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাটের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক রনি বসুন্ধরা কিংসে সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে ফেসবুকে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন।

অভিযোগকারীদের একজন রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কবির গাজী। কিছুদিন আগে তার ছেলের ফেসবুকে মেসেজ দেন বসুন্ধরা কিংসের কথিত সেই সভাপতি। তার ছেলেকে কিংস একাডেমিতে নিতে চান বলে আগ্রহ প্রকাশ করেন। এর জন্য দিতে হবে টাকা। পরে জসিম নামের একজন তার সঙ্গে যোগাযোগ করে হাতিয়ে নেন কয়েক হাজার টাকা। কবির গাজী বলেন, ‘প্রথমে আমার কাছ থেকে ১০ হাজার ৩০০ টাকা নেন সেই প্রতারক। অনূর্ধ্ব-১৭-এর একটি টিম নেপাল যাবে। সেখানে তাকে (ছেলেকে) নেওয়া হবে বলে পাসপোর্টের জন্য বাকি টাকা নেন।’

এ ঘটনায় বেরিয়ে আসে অভিযুক্ত ময়মনসিংহের হালুয়াঘাটের সেই প্রতারক রনির নাম। ঘটনার সত্যতা জানতে রনির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিস্থিতি বুঝতে পেরে আগেই পালিয়ে যান রনি ও তার ভাই জনি। পরিবার ও এলাকাবাসী জানত না এসব বিষয়। তবে কয়েক মাসের মধ্যে রনির আর্থিক উত্থান ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। অভাব-অনটনে দিন কাটানো রনি গত কয়েক মাসে কিনেছেন ১৫টি গরু। সেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকার বেশি। এ ছাড়া রয়েছে ৭টি গরুর খামার এবং কয়েকটি মাছের ঘের। স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা জানায়, বাড়িতে নেই, হয়তো কোনো কাজে গেছে। যেহেতু তার গরু আছে।

এসব প্রতারণার ঘটনায় ঢাকা ও হালুয়াঘাট থানায় অভিযোগ দিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ।

এ বিষয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াছিন হোসেন পাভেল বলেন, ‘দীর্ঘ ছয় মাস নজরদারি করে আমরা তার বাড়ি কোথায়, কী করেন, সেই খোঁজ নিয়েছি। আমাদের পক্ষ থেকে ২০২৩ সালে একটি সাধারণ ডায়েরি করা ছিল। ২০২৪ সালের জানুয়ারিতেও হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।’

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ বিষয়ে অনুসন্ধান করব। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি