1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

হোমনায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার হোমনা উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার। সেই সাথে হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা- নোয়াখালী অঞ্চলের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবু তাহের মু. মাসুম এবং প্রধান বক্তা ছিলেন সহকারী সেক্রেটারী জেনারেল এড. মোয়াজ্জেম হোসেন আলাল।

হোমনা উপজেলা শাখার আমীর মাওলানা কাজী সাইদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন, ঢাকা মহানগর উত্তর সহকারী সেক্রেটারী নাজিম উদ্দীন মোল্লা,উপজেলা হেফাজতে ইসলামির সভাপতি মাওলানা হাফেজ ইব্রাহিম,হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, জামায়াত নেতা নুরুল ইসলাম ভুট্রো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এ্যাড. তরিকুল ইসলাম, কুমিল্লা পশ্বিম জেলা ছাত্র শিবির সভাপতি জিসান আহম্মেদ প্রধান প্রমুখ। এর আগে হোমনা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখ যোদ্ধা ২৪ জনকে সংবর্ধনা দেওয়া হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি