1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক, ১

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

 

রাজধানীর বারিধারার প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ হারুন অর রশিদ (৫৩)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল আনুমানিক ৫ টার দিকে  বারিধারা প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বারিধারা এলাকায় এক ব্যাক্তি ইয়াবা পাইকারি বা খুচরা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিমটি প্রগতি সরণির জে ব্লকের গ্রীণ গ্রানাইট অ্যান্ড মার্বেল লিমিটেড বিল্ডিংয়ের সামনে অভিযান পরিচালনা করে হারুনকে গ্রেফতার করে। এ সময় তার হাতে থাকা একটি চামড়ার ব্যাগের মধ্য থেকে ৪৯টি প্যাকেটে মোট নয় হাজার নয়’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতসহ তার সহযোগী পলাতক মো: মনির হোসেনের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি ওয়ারি বিভাগ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত হারুন দীর্ঘদিন ধরে তার পলাতক সহযোগী মনির হোসেনের নিকট থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে গ্রেফতারকৃত হারুন।

মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অপর আসামি পলাতক মনিরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত হারুনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি