1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দক্ষিণ কোরিয়ায় জনগণের ট্রমা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সামরিক আইন ঘোষণার জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।। এমনকি পরবর্তীতে এমন কোনও আদেশ আর কখনও দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি। তবে দেশটির জনগণ তাকে ক্ষমা করতে পারেনি। সামরিক আইন জারির পর মঙ্গলবার রাতে ন্যাশনাল অ্যাসেম্বলি তা দ্রুত বাতিল করলেও অভিশংসনের মুখোমুখি হয়েছেন ইউন। এর আগেও, বহুবার দক্ষিণ কোরিয়ায় এই আইন জারি হয়েছে এবং এ নিয়ে জনগণের মনে দীর্ঘদিনের ট্রমা রয়েছে। দেশটিতে সামরিক আইন জারি ও জণগণের প্রতিক্রিয়া নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রেসিডেন্টের ওই ভাষণের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তার শাসকদল পিপল পাওয়ার পার্টি (পিপিপি)-এর নেতা হান ডং-হুন বলেছেন, ইউনের পক্ষে আর স্বাভাবিক দায়িত্ব পালন করা সম্ভব নয়। ‘তার আগাম পদত্যাগ অনিবার্য’।

দেশবাসীর উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে ক্ষমা চেয়ে ইউন বলেছেন ‘আমি অত্যন্ত দুঃখিত এবং শোকাহত মানুষদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। সামরিক আইন ঘোষণার বিষয়ে আমি কোনও আইনি বা রাজনৈতিক দায় এড়িয়ে যাব না।’

সামরিক আইন ঘোষণার পর জাতির উদ্দেশে তার প্রথম ভাষণে প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দেবেন বলে ভেবেছিলেন অনেকে। তবে তাদের হতাশ করে দিয়ে এমনটা কিছুরই ইঙ্গিত তিনি দেননি। পরিস্থিতি স্থিতিশীল করার দায়িত্ব তার শাসক দলের ওপর ছেড়ে দেওয়ার কথা বললেও অভিশংসনের বিষয়ে কোনও মন্তব্য করেননি ইউন।

শনিবার ইউনের অভিশংসনের জন্য দাবি তোলে বিরোধী দল। এটি পাশ হতে পার্লামেন্টের ৩০০ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অন্তত দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। এদিকে, পার্লামেন্টে ইউনের দলের মোট ১০৮ সদস্য রয়েছেন। অর্থাৎ তার অভিশংসনের জন্য ইউনের দলের অন্তত আটজনকে এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি