1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিধসে নিহত ১০

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় প্রবল বর্ষণ, ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এলাকাটিতে উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১০টি মরদেহ উদ্ধার করেছে।
পশ্চিম জাভার সুকাবুমি জেলার ১৭০টিরও বেশি গ্রাম ভূমিধস ও আকস্মিক বন্যার কারণে বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছে উদ্ধার করা মরদেহের মধ্যে তিনটি শিশুও রয়েছে। তাছাড়া আরও দুই জন নিখোঁজ রয়েছেন।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর ) সুকাবুমির তেগালবুলেউদ, সিমপেনান ও সিয়েমাস গ্রামে উদ্ধারকারীরা মাটিচাপা পড়া বাড়ি থেকে মরদেহগুলো বের করে।
সুকাবুমিতে গত সপ্তাহের প্রবল বর্ষণে নদীগুলো উপচে পড়ে এবং কাদা, পাথর ও গাছপালা গ্রামগুলোতে ধসে পড়ে। ১৭২টি গ্রামে ভূমিধস ও বন্যায় ৩ হাজারের বেশি মানুষকে সরকারি আশ্রয় কেন্দ্রে সরে যেতে বাধ্য করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় গাড়ি, মোটরসাইকেল, মহিষ ও গরুসহ সবকিছু ভেসে যাচ্ছে।
ইন্দোনেশিয়া এখন তীব্র আবহাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটির রাষ্ট্রীয় আবহাওয়াবিদরা তিনটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় শনাক্ত করেছেন। পশ্চিম ও পূর্ব ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিনে তীব্র বৃষ্টিপাত এবং সাগরে উচ্চ ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত মাসে উত্তর সুমাত্রা প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৯ জন মারা গিয়েছিল।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি