1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

কিংসে কে এই সুন্দরী মডেল-অভিনেত্রী?

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072

 

ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান মডেল – অভিনেত্রী ইয়েশা সাগর দায়িত্ব পালন করবেন চিটাগং কিংসের হয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই সুন্দরীর সঙ্গে চুক্তি করে বেশ আলোচনার জন্ম দিয়েছে চিটাগং কিংস।

বিপিএলে এমনিতেই বিশ্বের বড় বড় ক্রিকেট তারকাদের পাওয়া যায় না। তাই বিকল্প উপায়ে দল এবং টুর্নামেন্টের আমেজ বাড়াতে কাজ করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জানা গেছে, এরই অংশ হিসেবে আসছেন মডেল – অভিনেত্রী ইয়েশা সাগর।

জানা গেছে, ডিসেম্বরের ৩০ তারিখ থেকে অনুষ্ঠব্য বিপিএলে এবার নতুন করে পুরোনো মালিকানার অধীনে খেলবে চিটাগাং কিংস। শুরুতে তারা পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে বড় চমক দিয়েছিল।

এবার তারা ‘অফিসিয়াল হোস্ট’ হিসেবে নিয়োগ দিল ইয়েশা সাগরকে। ভারতীয় বংশোদ্ভূত ইয়েশা অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করে থাকেন।

১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন ইয়েশা। গেলো বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ইয়েশা’র উপস্থিতি আলোড়ন তুলেছিল।

ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ইয়েশা ফিটনেস নিয়ে কাজ করেন। সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য বিষয়ে মানুষকে সচেতন করেন।

এছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা আছে ইয়েশা’র।
কানাডিয়ান মডেল – অভিনেত্রী ইয়েশা সাগর সোশ্যাল মিডিয়ায়ও বেশ জনপ্রিয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি