1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষ-নিহত ৪

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ময়মনসিংহের গাছতলা বাজারে বালুবোঝাই ড্রামট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টায় জেলার সদর ও তারাকান্দা সীমানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২), পুত্রবধু লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদরের বাহাদুরপুর এলাকায়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টায় ঘনকুয়াশার মাঝে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজিতে বাড়ি যাচ্ছিল আব্দুর রশিদের পরিবার। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ড্রামট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে নিহত লাবনী ও বিদ্যা মিয়ার লাশ শ্যামগঞ্জ হাইওয়ে ফাড়িতে রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রশীদ ও তার স্ত্রী বকুল আক্তার।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি