1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

খিলগাঁওয়ে অনুষ্ঠিত হলো ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল 

শাহিদুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩

“মাদরাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ’র উদ্যোগে রাজধানীর খিলগাঁও এর নবাবীমোড়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। ৯ ও ১০ মার্চ অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান সরকার।

মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী’র সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআনের তাফসীরের উপর আলোচনা করেন মাওলানা মীর মোহাম্মদ শোয়াইব আনসারী। এছাড়াও দুই দিনব্যাপী দেশ বরেন্য বিভিন্ন আলেমগণ কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
মাহফিলের বিষয়ে জানতে চাইলে মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী বলেন, এটি আমাদের ১৪ তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। আমাদের পরিচালিত মাদ্রাসা “মাদরাসাতুল কুরআন ওয়াসসুন্নাহর উদ্যোগে প্রতিবছর আমরা এই মাহফিলের আয়োজন করি। এই মাহফিলের মাধ্যমে আমরা এলাকাবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আমাদের মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলেও ১১ জন কুরআনে হাফেজকে পাগড়ি প্রদান করেছি।
মাওলানা আমিনুল ইসলাম জিহাদীর সঞ্চালনায় শুক্রবার রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় দুই দিনব্যাপী চলা মাহফিল। মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মীর মুহাম্মদ  শোয়াইব আনসারী।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি