1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

ঝালকাঠির বাউকাঠি বিএম কারিগরি কলেজে ক্রীড়া ও নবীন বরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩

ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজে নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য (ভার্চুয়াল) রাখেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার, মজিবুল হক আকন্দ, জেলা পরিষদ সদস্য সামসুল হক পিরু। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসেন আমু বলেন,“দেশের ছাত্র-ছাত্রীরা ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। শিক্ষিত জাতি ছাড়া দেশ উন্নত হতে পারে না। তাই শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষনা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্যে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ সরকারের আমলে দেশে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে।”
পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন শেষে স্বাগত বক্তব্য ও অতিথিবৃন্দদের ফুলেল শুভেচছা জানানো হয়। পুরষ্কার বিতরণী ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি