1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে প্রত্যেক ক্রীড়ায় এগিয়েছে দেশ : তথ্যমন্ত্রী

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গত ১৪ বছরে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে, উন্নতি করেছে। এই অগ্রগতি ধরে রাখতে সবাইকে উদ্যমী হতে হবে।’

সোমবার বিকেলে রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আপনারা গত ১৪ বছরের খতিয়ানে দেখতে পাবেন, আমরা এই সময়কালে প্রত্যেকটি খেলা, সেটি ফুটবল বলুন, ক্রিকেট বলুন, কাবাডি বলুন, সব ক্ষেত্রেই আমরা সাফল্য পেয়ে চলেছি। গত বছরও এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।’

তিনি বলেন, ‘কাবাডি খেলা এশিয়া কাপে অন্তর্ভূক্ত হবে এটি ১০-১৫ বছর আগে কেউ ভাবেনি। আমাদের সরকার খেলাধুলার ওপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলা ভালোবাসেন, নিজে খেলা দেখেন, একজন উৎসাহী দর্শকের মতন খেলা দেখেন। এবং আমাদের খেলায়াড়রা যখন কোনো সাফল্য দেখায় তখন খেলায়াড়রা যেমন উদীপ্ত হয়, দেশের মানুষ যেমন উদীপ্ত হয়, তার চেয়েও বেশি খুশি হন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

কাবাডি আমাদের জাতীয় খেলা এবং এই খেলা আন্তর্জাতিকীকরণ করা হয়েছে উল্লেখ করে ক্রীড়ামোদী হাছান মাহমুদ বলেন, ‘আমাদের আবহমান বাংলার গ্রামের একটি খেলাকে আন্তর্জাতিক করতে পেরেছেন, এ জন্য কাবাডির সাথে যারা দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং কাবাডি ফেডারেশনের অতীত ও বর্তমান কর্মকর্তারা ধন্যবাদ পাওয়ার রাখেন। আমি এ দেশের একজন নাগরিক হিসেবে, মন্ত্রিসভার সদস্য হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান এবং বলেন, সমসাময়িক সময়ে এটিই সবচেয়ে বড় আয়োজন, কারণ সার্ক টুর্নামেন্টে এতো দেশ অংশ নেয় না। তিনি টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণার পর সমবেত টুর্নামেন্টের খেলোয়াড়দের সাথে করমর্দন করেন। পুলিশ ও কাবাডি ফেডারেশনের সম্মিলিত দলের শৈল্পিক কসরত প্রদর্শন শেষে গ্রুপ এ’র বাংলাদেশ-পোল্যান্ড উদ্বোধনী ম্যাচ শুরু হয়।

অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সভাপতি এবং সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান স্বাগত বক্তার বক্তব্য দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা কামাল এবং বিশিষ্ট ক্রীড়াবিদরা এতে যোগ দেন।

বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টের এটি তৃতীয় আয়োজন। ২০২১ সালে ৫টি দেশ ও ২০২২ সালে ৮টির পর এবার ১২টি দেশ দু’টি গ্রুপে খেলায় অংশ নিচ্ছে। গ্রুপ এ’তে বাংলাদেশ, আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড এবং গ্রুপ বি’তে রয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি