1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দুর্গাপুরে দু:স্থদের জন্য বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

 

নেত্রকোণার দুর্গাপুরে দু:স্থ,অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বিএনপির উদ্যোগে এবং দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত হলো ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প।

শনিবার দিনব্যাপী উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল। এই ক্যাম্পের মাধ্যমে প্রায় তিন হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।

প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ প্রথমবারের মতো এমন সেবা পেয়ে বেশ উচ্ছ্বসিত। এই ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের জন্য এমন আয়োজন করায় স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসী আনন্দ প্রকাশ করে বলেছেন ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে তারা অনেক বেশি উপকৃত হবেন।

এই আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাজিব মিয়াকে সহযোগিতা করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে একটি অটোরিক্সা উপহার দেয়া হয়েছে। এছাড়া তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তিনি। রাজিব মিয়া বলেন,এই সহযোগিতা তার জীবনকে অনেক সহজ করে দিয়েছে।

হতদরিদ্র মানুষের জন্য এমন মানবিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে  জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই বিএনপির লক্ষ্য।

প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবার এমন আয়োজন প্রথমবার দেখলো দুর্গাপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকলে বদলে যাবে গ্রামের মানুষের জীবনযাত্রার পরিধি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি