1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কাপাসিয়ায় কৃষকদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

গাজিপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

 

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্তে এ বর্ণাঢ্য কৃষক সমাবেশ হয়।

গাজীপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খান বাবুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক শাফিন, কৃষকদলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আসিফ মোস্তফা, হারুনুর রশিদ, মাসুদ রানা, আতাউর রহমান, হান্নান মিয়া, মোজাম্মেল হক মৃধা, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান টিক্কা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী প্রান্তিক কৃষকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আগামী দিনে বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসলে কৃষকদের জন্য কল্যাণকর পদক্ষেপ নেয়া হবে। কৃষকের উৎপাদিত পণ্য বিক্রি করে যাতে ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করা হবে। কৃষকের কথা চিন্তা করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের জন্য খালকাটা কর্মসূচি দিয়েছিল। তাতে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কৃষকের কল্যাণে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। আপদকালীন কৃষকের প্রণোদনার টাকা আত্মসাত করেছে । ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি