1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

মাদকবিরোধী অভিযানে ৮০৭০ পিস ইয়াবাসহ ৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

 

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০৭০ পিস ইয়াবাসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে মিরপুর, তেজগাঁও, রমনা, গুলশান ও উত্তরা সার্কেলের একাধিক এনফোর্সমেন্ট টিম সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ফরিদ আলম (৩৩), টেকনাফ, কক্সবাজার। মফিজ আলম (৩২), টেকনাফ, কক্সবাজার। মো: সারোয়ার জাহান পানু (৩৭), খিলগাঁও, ঢাকা। মো: হেলাল উদ্দীন (২৮), টেকনাফ, কক্সবাজার। সালমান জাহান সবুজ (২৬), মোড়েলগঞ্জ, বাগেরহাট। ফিরোজা বেগম (৩৮), যাত্রাবাড়ী, ঢাকা। তাইফ মাহমুদ প্রকাশ তন্ময় (২৪), ভাটারা, ঢাকা ও মো: শরীফ (২৫), ভাটারা, ঢাকা।

ডিএনসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করত। অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় সংশ্লিষ্ট থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি