1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মাগুরায় তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

‘কৃষি সমৃদ্ধি’এ প্রতিপাদ্য নিয়ে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা চত্ত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৩ শুরু হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) মাগুরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান এর সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবিরের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল- হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ. ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা এসিল্যান্ড সাদ্দাম হোসেন, সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম সারোয়ার সহ অন্যরা।

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, কৃষক অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন। তাই কৃষকদের কথা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে সবচেয়ে বেশি ভর্তুকি দিচ্ছেন। এখন আর কাউকে সারের জন্য গুলিতে মরতে হয় না। বিদ্যুৎ এর সেচে ব্যবস্থা বাধাগ্রস্ত হয় না। কৃষিকে এখন আধুনিক যন্ত্রপাতি যুক্ত হয়েছে। কৃষকের মুখে হাসি থাকলে দেশ হাসবে। কৃষক ভালো থাকলে, বাংলাদেশ আরো এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যটাগরির ২০টি স্টল অংশ নেই।স্টলগুলোর মধ্যে ছিল ভার্মিকম্পোস্ট উৎপাদন, ইদুর দমন, ব্র্যাক নার্সারী, মৌ পালন, কৃষি ঋণ বিতরণ, মাশরুম চাষ, দানা জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার, ছাদ কৃষি, নিরাপদ সবজি ও ফল উৎপাদন, মিশ্র ফল চাষ, কৃষি যান্ত্রিকীকরণ, শস্য বিন্যাস, ফসলের বীজ ও চারা পরিচিতি, জৈব সার উৎপাদন, ডিজিটাল কৃষি, উচ্চ মূল্যের ফসল উৎপাদন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি, মিশ্র ফল চাষ ও পারিবারিক পুষ্টি বাগান।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি