1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

মারাগেলেন গামছা পেঁচিয়ে আত্মহত্যা চেষ্টা করা জবি শিক্ষার্থী

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
Oplus_131072

গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ সেশনের (১৪ ব্যাচ) শিক্ষার্থী মো. আহাদ হোসেন মারা গেছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক ড. মাশরিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ড. মাশরিক হাসান জানান, আহাদ পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানকার চিকিৎসক তাকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মো. আহাদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিভাগটির মাস্টার্সের ছাত্র। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়।

এর আগে গত সোমবার রাতে তিনি রাজধানীর নারিন্দা এলাকায় নিজ মেস গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে নেয় মেসের বন্ধুরা। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে রাত পৌনে ১১টার দিকে সেখান থেকে তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে পাঠানো হয়।

তার সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা জানান, আহদের এমন মৃত্যুতে তারা স্তব্ধ। তারা আত্মহত্যার সঠিক কারণ জানেন না। তবে গত কয়েকদিন ধরে তিনি ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি এবং বিগত তিন দিন রাতে ঘুমাতে পারেননি। যা সোমবারে সকালে পরীক্ষা চলাকালীন সময়ে নিজ বিভাগের শিক্ষক ড. মাশরিক হাসানকে জানান তিনি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি