1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মাহে রমজানের আগমন উপলক্ষে জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে সহনীয় পর্যায়ে রাখার দাবিতে এবং পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে চান্দিনা উপজেলা সদরে ওই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল টি চান্দিনা মোকামবাড়ি থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে এসে সংক্ষিপ্ত সভায় রূপান্তর হয়। এসময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন।

আরো বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন। বক্তারা বলেন- পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল প্রকার সিন্ডিকেট ভেঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের সহনীয় পর্যায়ে রাখতে হবে, রমজানের পবিত্রতা রক্ষা করতে দিনের বেলা খাবারের দোকান বন্ধ রাখতে হবে। তারা অশ্লীলতা, বেহায়াপনা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, পৌর জামায়াতের সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকার সহ জামায়াত নেতৃবৃন্দ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি