1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

৩ মাসের মধ্যে ফাঁসি ও নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইবুনাল গঠনের দাবিতে মশাল মিছিল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

 

প্রমাণিত ধর্ষককে ৩ মাসের মধ্যে ফাঁসি ও নারী নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইবুনাল গঠনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সন্ধ্যা ৭ টায় তোপখানা রোডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভঅপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদ।

ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রীর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নী আলম, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহমুদ হাসান তাহের, আল আমিন বৈরাগী, আফতাব মন্ডল প্রমুখ। এসময় সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নারীদের পোষাক নিয়ে কথা না বলে সুরা নুরের ৩০ নম্বর আয়াত মেনে নিজেদের চোখ ও লজ্জাস্থান সংযত রাখার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি অনতিবিলম্বে প্রমাণিত ধর্ষককে ৩ মাসের মধ্যে ফাঁসি কার্যকরের লক্ষ্যে বিশেষ ট্রাইবুনাল গঠন করুন।

নেতৃবৃন্দ এসময় আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিজেদেরকে সাবেক সাংবাদিক বা সাবেক শিক্ষক পরিচয় না দিয়ে বর্তমান দায়িত্বটি যথাযথ পালন করুন। দ্রæত ট্রাইবুনাল গঠন করে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখুন।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি