1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

আগামীকাল টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন ও শোভাবর্ধন এবং জাতীয় শিশু সমাবেশ ও তিন দিনব্যাপী বইমেলার আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। তাদের আগমনে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে মহাসড়কসহ বিভিন্ন সড়কে বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবিসংবলিত শতাধিক তোরণ, পোস্টার ও ব্যানার টানানো এবং আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসন ও আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছাবেন। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। এ সময় তিন বাহিনী তাদের গার্ড অব অনার প্রদান করবে। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ফিরে যাবেন। রাষ্ট্রপতিকে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু সমাবেশে যোগ দেবেন। বেলা ১১টায় প্রধানমন্ত্রী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং অস্বচ্ছল মেধাবী শিশু শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করবেন। এরপর জাতীয় শিশু সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

পরে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর ১২টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন এবং দুপুর ১২টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে আয়োজিত বইমেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করবেন। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল আয়োজনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। এ ছাড়া দলীয় পক্ষ থেকে তাদের স্বাগত জানানোর জন্যও প্রস্ততি নেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেন, ’আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ার সর্বস্তরের জনগণের পক্ষে স্বাগত জানানোর জন্য সব রাস্তাঘাটে ব্যানার-ফেস্টুন লাগানো এবং দলীয় কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর সফর সার্থক করার জন্য প্রশাসনের সঙ্গে পৌর আওয়ামী লীগও সার্বিকভাবে সহযোগিতা করছে।’

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, ’জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি চলে যাবেন। প্রধানমন্ত্রী জাতীয় শিশু সমাবেশে যোগ দেবেন এবং সেখানে প্রধান অতিথির ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী দুপুরের খাবার খেয়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, ’রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আসবেন। গোপালগঞ্জের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সারা গোপালগঞ্জ রঙিন সাজে সেজেছে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, ’রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন সড়কে তোরণ স্থাপন ও ব্যানার টানানো হয়েছে।’

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ’১৭ মার্চ জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তাব্যবস্থাসহ সব প্রস্তুতি শেষ হয়েছে।’

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি