1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ভোগ নয় ত্যাগের মহিমায় মানুষের সেবা করাই জিয়াউর রহমানের জীবনাদর্শ : সাবেক মন্ত্রী পরিষদ সচিব

নিউজ ওয়াচ বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

 

২৯মার্চ ২০২৫ইং শনিবার জামালপুর জেলার ইসলামপুর বাজারে লোহানি বাড়ি প্রাঙ্গণে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মিনা আজাদ মফিজ ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি খাদ্য সামগ্রী সহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় এম এম ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিজানুর রহমান খান লোহানী সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব জনাব এ এস এম আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুফিয়া বেগম। আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি জনাব নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আউয়াল খান লোহানি জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব জয়নাল আবেদীন সরকার ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, বিএনপি নেতা সাঈদ খান লোহানী এম,এ,এম ফাউন্ডেশন এর পরিচালক রুহুল লোহানী আকাশ অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশন এর পরিচালক মনির খান লোহানী হুমায়ুন খান লোহানী ও সিয়াম খান লোহানী প্রায় ১৫০ জন মানুষের মাঝে শাড়ি লুঙ্গি খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে সমাজের সামর্থ্যবান প্রত্যেক মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে লোভ, ভোগ-বিলাসিতা পরিত্যাগ করে নিজের শ্রম ও অর্থ দিয়ে মানুষের সেবা করে গেছেন।

দেশের প্রেসিডেন্ট হয়ে তিনি রাষ্ট্রীয় অর্থ লুট করেন নি অতিরিক্ত পোশাক পড়েননি অতিরিক্ত খাবার খাননি। শহীদ জিয়ার এই আদর্শ আমি আমার ব্যক্তিগত জীবনে লালন করার চেষ্টা করি প্রতিটি সামর্থ্যবান মানুষের জীবনে এই আদর্শ লালন করতে পারলে এ দেশ হবে প্রকৃত সুখী সমৃদ্ধ বাংলাদেশ।অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খানের সহধর্মিনীসহ সকল মৃত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন আশরাফুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল খালেক।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি