1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাবেক ক্রিকেটারের সঙ্গে মালাইকা’র প্রেম

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

 

প্রেমিক অর্জুন অতীত! এখন খেলাধুলায় মন মালাইকা’র, প্রতিবেশী দেশের ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ? নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন তারা। এটা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন তারা দু’জনে কি প্রেম করছেন ?

গেলো বছরে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন বলিউডি তারকা জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বলিপাড়ার একাংশের মত অর্জুনের জন্যই নাকি আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের বিয়ে ভাঙেন অভিনেত্রী। বিচ্ছেদের পর থেকে দুই তারকার সোশ্যাল হ্যান্ডেলে একাধিক বার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট। তবে মালাইকা সম্পর্ক নিয়ে খোলাখুলি কোনও কথা বলেননি।

অন্যদিকে, গেলো অক্টোবরে এক অনুষ্ঠানে গিয়ে জনসমক্ষে অর্জুন জানিয়েছিলেন, তিনি ‘সিঙ্গল’। অবশ্য মালাইকা – অর্জুনের মধ্যে সৌজন্যের সম্পর্ক বজায় রয়েছে। প্রেম ভাঙার পর থেকেই যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন মালাইকা। যদিও এর মাঝেই কি নতুন প্রেম তার জীবনে ? অভিনেতা নন, এ বার কি ক্রিকেট তারকার প্রেমে পড়লেন অভিনেত্রী ?

জানা গেছে, চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা । তার পাশে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট তারকা কুমার সঙ্গকারা। আর এটা দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা দু’জনে কি প্রেম করছেন ?

জানা গেছে, রাজস্থান রয়্যালসকে সমর্থন করতে মাঠে এসেছিলেন অভিনেত্রী। ওইদিন তার পরনে ছিল সেই দলেরই জার্সি। আর সঙ্গে ছিলেন এই দলের প্রাক্তন হেড কোচ এবং বর্তমানে সেই দলের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সঙ্গকারা। দু’জনকে একসঙ্গে দেখে জল্পনা উস্কেছে নেটপাড়ায়। তাদের মধ্যে কী কথোপকথন হলো, তা জানতে উৎসুক অন্তর্জাল জগতের মানুষজন। ম্যাচের গতি বৃদ্ধির সঙ্গে অভিব্যক্তি বদলাতে থাকে মালাইকা’র মুখে। অতীতে বেশির ভাগ সময় মুম্বই ইন্ডিয়ানসের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল মালাইকাকে। এবার তার সঙ্গে রাজস্থান রয়্যালের যোগসূত্র খোঁজার চেষ্টায় নেটাগরিকেরা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি