1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

 

জ্ঞাত আয়বহির্ভূত টাকা এবং অন্য অস্থাবর সম্পদসহ বিদেশ যাওয়া আটকানোর অংশ হিসেবে কক্সবাজার-২ (মহেশখালী কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও তার স্ত্রী সাহেদা নাসরিন এবং মহেশখালী পৌরসভার সাবেক পৌর মেয়র মকছুদ মিয়া ও তার স্ত্রী সর্জিনা আকতারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেনের (গালিব) আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ, বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট, হোটেল দখল, টেন্ডারবাজি, মদের বার, ইয়াবা ব্যবসাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান আছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা জ্ঞাত আয়বহির্ভূত টাকা/অন্য অস্থাবর সম্পদসহ আত্মগোপন করেছেন। তারা অনুসন্ধান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত নষ্ট এবং অবৈধ টাকাসহ যেকোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ যাওয়া আটকানো না গেলে অনুসন্ধান কার্যক্রমে বিঘ্ন ঘটার আশংকা রয়েছে। এ অবস্থায় তাদের বিদেশ যাওয়া আটকানো একান্ত আবশ্যক।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি