1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
Oplus_131072

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার বিকেলে উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার সংলগ্ন বসতবাড়ির পাশেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবারের পক্ষে ঈমান আলী তাঁর বক্তব্য তুলে ধরেন। এসময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (০৫/০৪/২০২৫) ঈমান আলীর বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় ঈমান আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ৫/৬ অজ্ঞাতনামাসহ আরও ১৬জনকে আসামী করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আসামীদের সাথে ঈমান আলীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল ৮ঘটিকায় আসামীরা ৫/৬ জন, দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। এসময় তাঁরা ঈমান আলীর স্ত্রীকে মারধর করে এবং পরবর্তীতে বাড়িতে লুটপাট চালায়।

১ নাম্বার আসামি ওসমান গণি বকুল বলেন, ‘ঈমান আলীর সাথে আমার জমিজমা নিয়ে বিরোধ রয়েছে তা সত্য। এ নিয়ে ঈমান আলী ২০০৯ সালে কোর্টে মামলা করেন। পরবর্তীতে মামলার রায় আমার পক্ষে আসে। ঈমান আলী আরও ২বার আপিল করে। তখনও রায় আমার পক্ষে আসে। কিন্তু জমি বুঝিয়ে দিতে রাজি হয়নি ঈমান আলী। বহু সালিস-দরবার করেও তাঁদের কাছ থেকে জমি নিতে পারিনি। এক পর্যায়ে জমি দিবে বলে ৯লাখ টাকা দাবি করে। তখন আমি জমি বিক্রি করে টাকা জোগাড় করি। কিন্তু হঠাৎ তারা আবার বেঁকে বসে’।

মারধর করার বিষয়ে জানতে চাইলে কাউকে মারধর করেননি বলে জানান ওসমান গণি বকুল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ ওবায়দুর রহমান বলেন, ‘ঘটনার দিন পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তীতে ঈমান আলীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে’।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি