1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রাষ্ট্রস্বীকৃত বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে মিথ্যা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাবেক কর কমিশনার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, ন্যাশনাল এফ. এফ. ফাউন্ডেশন ও ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ড. এস. এম. জাহাঙ্গীর আলমকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবী করে অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন দপ্তরে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন সফিউল আহমেদ বাবুল, পিতা- সৈয়দ আহমেদ বাড়ী নং-০৫, রোড নং- ০৪, অফিসার হাউজিং সোসাইটি, আশ্রাফপুর, থানা- কুমিল্লা সদর, জেলা- কুমিল্লা।
গত ২০/০৩/২০২৫ ইং তারিখে উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকার এর দপ্তরে এই লিখিত দরখাস্তটি জমা দেওয়া হয়েছে। এ দিকে এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার করার জন্য অভিযোগকারীকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

এ বিষয়ে একাধিক বীর মুক্তিযোদ্ধা জানান, ড. এস. এম. জাহাঙ্গীর আলম একজন পরীক্ষিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে খ্যাতি লাভ করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের ভাইস-চেয়ারম্যান (নির্বাচিত) এবং মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক ও ম্যানেজার হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। তিনি সরকারী বিধি শৃঙ্খলার আলোকে দীর্ঘ প্রায় ৩৩ বছর অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সাথে সরকারী কর্মকান্ডের পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে আসছেন, শুধু তাই নয় বিগত ২০০১ সালে মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ডের ২য় সর্বোচ্চ ভোটে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন, যা সরকারী গেজেটে প্রকাশিত হয়। তিনি ন্যাশনাল এফ. এফ. ফাউন্ডেশন, রেজিঃ নং- ২০৯/১৫ ও ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স কো- অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন ।

ড. এস. এম. জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৩/১২/২০১৬ইং তারিখে কুমিল্লার জেলা কমান্ডার হিসেবে মিথ্যা অভিযোগ তথা অপর কিছু ব্যক্তিবর্গ দ্বারা আনায়ন করেছিলেন; যা নিছক বানোয়াট মিথ্যা অভিযোগ এর কারণে মহামান্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে, রীট পিটিশন নং ৫৮৯৫/২০১৮।
কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে এই মিথ্যা অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে তারা মন্তব্য করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি