1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

শ্রমিকের অধিকার মর্যাদা রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে :সাবেক মন্ত্রী পরিষদ সচিব

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

১ মে বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল রেলি ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। ইসলাম পুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোর বটতলা চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার। সমাবেশে উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠন বেনার ফেস্টুন নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি’র নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফাই এদেশের মানুষের প্রকৃত মুক্তির সনদ এই ৩১ দফার মধ্যেই শ্রমিকের অধিকার ও মর্যাদা সংরক্ষিত আছে তাই আমাদেরকে সকল শ্রেণী পেশার মানুষদের মান মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সৎ যোগ্য দক্ষ ও সুশিক্ষিত দুর্নীতিমুক্ত মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে তাই বিএনপির সকল নেতা কর্মীদেরকে এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করে যেতে হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি