1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের “বৈশাখী উৎসব “উদযাপন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

১০ মে শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল ( বিসিআরসি) ‘ র উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ‘আমাদের সংস্কৃতি বিকাশে বাংলা নববর্ষ ‘শীর্ষক আলোচনা সভা, পুরষ্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি জ্যৈষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিআইডির সিটিসি প্রধান নীহার রঞ্জন হাওলাদার, বিশিষ্ট অর্থনীতিবিদ মনিরুজ্জামান মাতুব্বর, জাতীয় লোকসংগীত শিল্পী আরিফ দেওয়ান, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উপ-সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এ এস এম নজিবুল আকবর, বাংলাদেশ নিউজ এডিটর গিল্ডের সভাপতি বাদল চৌধুরী ও জাহাঙ্গীর কবীর প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে বিশিষ্টজনদের মধ্যে নববর্ষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী মেহেরুন আশরাফ, নাজনীন আক্তার, আর্নি,হামিদা ঝিনুক,আনোয়ারুল ইসলাম খান,আতিক হেলাল, সোহাগ, দুলাল, সাবেরা মুন্নী প্রমুখ।নৃত্য পরিবেশন করেন জাইমা ইসলাম পরী। বাঁশিতে বিশেষ রাগ পরিবেশন করেন বিশিষ্ট বংশীবাদক ওস্তাদ মোঃ হাসান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ এবং অনুষ্ঠানটি সমন্বয় করেন নটরাজ এন এ পলাশ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি