1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মাগুরায় স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষক সমাবেশ

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

মাগুরায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষক সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক লীগ সদর উপজেলা শাখা।

আজ শনিবার (১৮ মার্চ) বিকালে সদরের ইছাখানা হাই স্কুল মাঠে সদর উপজেলা কৃষক লীগের সভাপতি খলিফা মো. ইদ্রিস আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি মো. মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার খানম এমপি, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, অধ্যাপক নাজমুল ইসলাম পান্নু,  প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম বাদশা, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরুল ইসলাম, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপুসহ অন্যরা।

সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের সঞ্চালনায় কৃষক সমাবেশে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃষক বান্ধব দল আওয়ামী লীগকে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

প্রধান বক্তা এডভোকেট সাইফুজ্জামান শেখর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষ এখন ভালো থাকতে শিখেছে। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে।  বিএনপি’র আমলে সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সার এখন কৃষকদের পেছনে পেছনে ঘুরছে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে উত্তরণ করে স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশের কৃষকরা হবেন আরো দক্ষ ও উপযুক্ত। তিনি সবাইকে সকল ভেদাভেদ ভুলে আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি