1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

“সংগঠক” ক্যাটাগরিতে লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পেলেন ইসমাইল হোসেন”

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
বাংলাদেশের পরিবেশ ও সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এসএ টেলিভিশনের সাংবাদিক এবং “দুর্বার যুব উন্নয়ন সংস্থা”-এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইসমাইল হোসেনকে “সংগঠক ক্যাটাগরি”-তে লাবণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে।
২৩ মে ২০২৫, শুক্রবার—রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু একাডেমিতে “কচিকাঁচার মেলা” আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিকেল ৩টা থেকে পুরস্কার প্রদান পর্ব শুরু হয়। দেশের বরেণ্য ব্যক্তিত্ব, জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, আন্তর্জাতিক পর্যায়ের অতিথি, পরিবেশ ও সামাজিক উন্নয়নকর্মীসহ যুব সংগঠকরা উপস্থিত ছিলেন।
ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে পরিবেশ সুরক্ষা, যুব উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন কার্যক্রমে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। দুর্বার যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও সচেতনতার বিকাশ ঘটিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পথে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এই স্বীকৃতিকে ঘিরে লাবণ্য মিডিয়া হাউসের কর্ণধার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হেদায়েতুল্লাহ তুর্কী বলেন, “ইসমাইল হোসেনের মতো স্বচ্ছ নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতাপূর্ণ সংগঠকদের উপস্থিতি ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
উল্লেখ্য, ইসমাইল হোসেন বিভিন্ন প্রভাবশালী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে পরিবেশ ও সমাজ উন্নয়নে কাজ করেছেন। তার মধ্যে রয়েছে— রাইট টক বাংলাদেশ (সামাজিক সচেতনতা), আমরা দুর্বার (নদী ও পরিবেশ সুরক্ষা), স্বপ্ন সারথী যুব উন্নয়ন সংস্থা ও স্বপ্ন সারথী পাবলিক লাইব্রেরি (সামাজিক ও শিক্ষামূলক উন্নয়ন)
ইসমাইল হোসেনের এই সম্মাননা শুধুমাত্র ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং পরিবেশ ও সমাজ উন্নয়নে বাংলাদেশের যুবশক্তির উত্থানের প্রতীক এবং আন্তর্জাতিক অঙ্গনে তার সম্ভাবনার দ্বার উন্মোচন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি