1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

দল নিরপেক্ষভাবে গুণীদের মূল্যায়ন করে বর্তমান সরকার : তথ্যমন্ত্রী

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বর্তমান সরকার দল নিরপেক্ষভাবে গুণীদের মূল্যায়ন করে।’

তিনি বলেন, স্বাধীনতা পদক বা একুশে পদক বা অন্য কোনো রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ক্ষেত্রে যারা সত্যিকার অর্থে রাষ্ট্র, সমাজ, দেশের জন্য অবদান রাখছেন, তাদেরকেই বিবেচনায় নেওয়া হচ্ছে ফলে সমাজে গুণীজনেরা উৎসাহিত হচ্ছেন।

শনিবার ( ১৮ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে ‘খুলনা বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা’ আয়োজিত একুশে পদকপ্রাপ্ত খুলনা বিভাগের চার গুনীজনের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

সম্বর্ধিতদের অভিনন্দন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা আজ সম্বর্ধিত হলেন, তাদেরকে অভিনন্দন। গুণীদের সম্মান না দিলে সেই দেশে গুণীর জন্ম হয় না। আমাদের মুল লক্ষ্য একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা। শুধু উন্নয়ন নয়, টেকসই উন্নয়ন করতে হলে গুণীদের কদর করতে হবে।’

অনুষ্ঠান ও সংগঠনের সভাপতি সাংবাদিক শেখ নজরুল ইসলাম বলেন, খুলনার কৃতি সন্তানদের যোগ্য সম্মান দিতে পেরে নিজেরাই গর্ববোধ করছি। ফোরামের সাধারণ সম্পাদক রিজভী নেওয়াজ গুণীজনদের সম্মান দিতে খুলনা বিভাগ সাংবাদিক ফোরাম আগামীতে আরো উদ্যোগ নেবে বলে জানান।

এ বছর একুশে পদকে ভূষিত খুলনা বিভাগের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বাঁশিবাদক গাজী আব্দুল হাকিমের হাতে এবং ২০০৩ সালে খুলনায় আততায়ীর হাতে নিহত আইনজীবী ও রাজনীতিবিদ মঞ্জুরুল ইমাম ও আবৃত্তিকার অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যদের হাতে খুলনা বিভাগের সাংবাদিকদের পক্ষে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি