
খুলনা শহরের একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর দুই ঘনিষ্ঠ সহযোগীসহ তিনজনকে গ্রেফতার করে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
রোববার (৮ জুন) সন্ধ্যায় পরিচালিত ওই অভিযান থেকে একটি দেশীয় শট গান, ৩ রাউন্ড গোলাবারুদ, ২৫টি ক্রেডিট কার্ড, বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, ব্ল্যাংক চেক ও বেশ কিছু মোবাইল জব্দ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোন ধরণের অপরাধ কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।