1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

ব্যবসায়ীকে ৬ টুকরা করে মাটিচাপা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

রাজধানীর সবুজবাগের একটি বাড়িতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর লাশ টুকরা টুকরা করে মাটিতে পুঁতে রাখেন অভিযুক্ত আজহার। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ জুন) রাতে গোপালগঞ্জ থেকে আজহারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় ২৫ বছর ধরে চলা জমির বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

এর আগে, গত ৪ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

বাড়ির ভাড়াটিয়ারা জানান, ঘটনার রাতে আজহার নামে এক ভাড়াটিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রতিবেশী জাকির। পরে আর তার খোঁজ পায়নি পরিবার। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও পরে অপহরণ মামলা করে তার পরিবার।

মামলার পরিপ্রেক্ষিতে আজহারকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন আজহার। তিনি জানান, হত্যার পর ৬ টুকরা করে মাটিতে পুঁতে ফেলার ঘটনা।

পুলিশ জানায়, হত্যার পর মরদেহ ৬ টুকরা করে মাটিচাপা দিয়ে রাখা হয়। আসামির দেওয়া তথ্যানুযায়ী মাটি খুঁড়ে মরদেহের সেই খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। হত্যার বর্ণনা দিলেও কারণ উল্লেখ করেননি আজহার। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি