1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ ৪ জনের মৃত্যু 

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার (২৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) নাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পর দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরশহরের নূরজাহানপুর এলাকায় আনুমানিক রাত তিনটার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিকে পেছন থেকে আম বোঝাই একটি গাড়ি ধাক্কা দেয়। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালিভর্তি আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তারসহ আরও ৪ জন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা খুবই মর্মাহত যে আমাদের বিভাগের একজন শিক্ষার্থী এভাবে প্রাণ হারালেন। আমরা তামান্নার তথ্য রেজিস্ট্রার স্যার ও অন্যান্য প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের কাছে দিয়েছি বিষয়টি দেখার জন্য। বর্তমানে আমরা ছুটিতে আছি, বিশ্ববিদ্যালয় খুললে আনুষ্ঠানিকভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তামান্না আক্তারের সহপাঠী রায়হানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমি এবং আমাদের ব্যাচের সকলেই গভীরভাবে শোকাহত। আমরা ব্যাচের কয়েকজন মিলে তামান্নার বাড়িতে যাচ্ছি, তাকে শেষবারের মতো দেখতে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি