1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

QS র‍্যাংকিংয়ে আবেদন না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বাগছাসের

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

QS (Quacquarelli Symonds) World University Rankings যুক্তরাজ্যভিত্তিক একটি সংস্থা। প্রতি বছর এ সংস্থা বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর গুনগত মান,অবকাঠামো এবং সুযোগ-সুবিধা প্রভৃতি বিষয় বিবেচনা করে একটি র‌্যাংকিং প্রকাশ করে থাকে। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং প্রকাশকারী সংস্থাগুলোর এটি একটি সবচেয়ে পরিচিত ও গ্রহণযোগ্য।

সম্প্রতি এ সংস্থা বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং প্রকাশ করেছে এবং এ তালিকায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। প্রকাশিত তালিকায় নেই দেশের সুনামধন্য এবং গুনগত মানে এগিয়ে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাম। উক্ত র‍্যাংকিং এ স্থান পাওয়ার জন্য আবেদন করতে হয়। সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা যায়, জবি প্রশাসন পক্ষ থেকে উক্ত সংস্থায় র‍্যাংকিংয়ে যাচাই-বাছাইয়ের জন্য কোন ধরনের আবেদন করা হয়নি। এর ফলে ধারণা করা হয় যে, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক স্বীকৃতি ও আন্তর্জাতিক মান থেকে বাইরে রাখার চেষ্টা করা হয়েছে।
প্রশাসনের এ ধরণের কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) একটি স্পষ্ট বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে এবং এর জবাবদিহিতা চেয়েছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত QS World University Ranking এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন অবস্থান পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) স্পষ্ট বিবৃতিতে জবি প্রশাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও জবাবদিহিতা প্রকাশ করে।

উক্ত বিবৃতিতে জানানো হয়েছে, QS র‍্যাংকিংয়ে আবেদন না করা মানে ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রতিযোগিতার বাইরে রাখা, যা একপ্রকার অপরাধ হিসেবেই বিবেচ্য।এ রকম দায়িত্বজ্ঞানহীনতার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, স্কলারশিপ, গবেষণার সুযোগ ও ক্যারিয়ার ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এ বিষয়ে বলেছে -এটি একটি অপরাধমূলক গাফিলতির দায়। যিনি বা যারা নিয়েছেন তাদের কোনোভাবেই ছাড় দেওয়া চলবে না।এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর তদন্তের দাবি দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের উদাসীনতা করার সাহস না পায়।

তারা আরো জানিয়েছে, -সংশ্লিষ্ট ব্যক্তিকে শিক্ষার্থীদের সামনে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতেই হবে শিক্ষার্থীরা কোনোভাবেই এমন অবহেলার শিকার হতে রাজি নয়। প্রশাসনের এহেন অপদার্থতা আর সহ্য করা হবে না।

আরো বলা হয়,উক্ত ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের বিচারের ব্যবস্থা গ্রহণ না করা হয়, শিক্ষার্থীদের নিয়ে তারা তীব্র আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবে।”

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি