1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তোপের মুখে দীপিকা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

 

প্রেমিক স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় একাধিক পুরুষের সাথে ডেটে গেছেন দীপিকা! তারপরেও মনে প্রাণে রণবীরের প্রতিই প্রতিশ্রুদ্ধ ছিলেন অভিনেত্রী। সম্প্রতি, করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’র সিজন আটের প্রথম পর্বের অতিথি হয়ে এসে এমন বিস্ফোরক মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন দীপিকা। বিতর্কিত এমন মন্তব্যের জন্য ভক্তদের তোপের মুখেও পড়েন এই অভিনেত্রী। তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের ট্রোল হতে থাকে।

এবার নিজের অভিনীত আসন্ন ‘ফাইটার’ ছবির টিজারে হৃত্বিক রোশনের সাথে অন্তরঙ্গ অবস্থার দৃশ্য নিয়ে আবার আলোচনায় দীপিকা। সেই দৃশ্য নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই বলিউড তারকা। ভারতীয় একটি সংবাদমাধ্যম থেকে এই তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়, টিজারের একটি দৃশ্যে দেখা গেছে, সমুদ্রের পাড়ে শুয়ে রয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন। তার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দীপিকা। টিজারে দীপিকা আর হৃতিককে ঠোঁটে – ঠোঁট লাগাতে দেখা গেছে। সেই দৃশ্য ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রসঙ্গত, শনিবার (৯ ডিসেম্বর) ইউটিউবে প্রকাশ পায় হৃতিক – দীপিকা জুটি অভিনীত ‘ফাইটার’ ছবির টিজার। এই ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। ‘ফাইটার’ ছবিতে বিমান বাহিনীর অফিসার চরিত্রে দেখা যাবে দীপিকা, হৃতিক রোশন এবং অনিল কাপুরকে। ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। প্রকাশিত টিজারে দেখা গিয়েছে বেশ কিছু জেট স্টান্টের দৃশ্যে।

‘ফাইটার’ ছবিতে হৃত্বিক রোশনের সাথে দীপিকার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে একজন ভক্ত করণ জোহরের টক শো’র প্রসঙ্গ নিয়ে আসেন। ‘ফাইটার’ ছবির নির্মাতারা দীপিকা স্কোয়াড্রন লিডার ‘মিনাল রাঠোর’ হিসেবে দেখানো আরেকটি পোস্টার উন্মোচন করেছেন। তার কল সাইন কিংবা কোড নাম ‘মিন্নি’

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি