1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

অন্তর্জালে ভাইরাল ছবি প্রসঙ্গে জয়া’র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072

 

বাংলাদেশী জনপ্রিয় মডেল – অভিনেত্রী জয়া আহসান দুই বাংলায় সমান জনপ্রিয়। দেশের সীমানা ছাড়িয়ে ভারতে কলকাতার বাংলা ও মুম্বাইয়ের হিন্দি ছবিতেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সম্প্রতি ভিন্নভাবে জামদানি শাড়ি পরে নজর কাড়েন এই তারকা অভিনেত্রী। অন্তর্জালে আবার ভাইরাল হয়েছে জয়া’র বেশ কিছু চিত্তাকর্ষক ছবি। প্রচুর নেটিজেন তার সেই ছবিগুলো শেয়ার করেছেন।

জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করেন জয়া আহসান। তাতে তিনি জানিয়েছেন কার প্রেরণায় এই নতুন ফটোশুট। প্রখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশুটি করেছেন বলে জানিয়েছেন চিরতরুণ এই শৈল্পিক সুন্দরী।

ছবির পোস্টে ক্যাপশনে তিনি লিখেছেন – রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সঙ্গে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।

প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে একেবারে ভিন্ন রূপের জয়াকে। তিনি গাঢ় বেগুনী রঙের কাতান শাড়ি পরেছেন। শাড়ির জমিনে সোনালী জরি সুতার সাবেকি ডিজাইন। হলুদ রঙের ব্লাউজে লক্ষ্ণৌ ঘরানার ডিজাইন।

আর গয়না হিসেবে গোল্ড প্লেটের সঙ্গে মুক্তার মিশেল রেখেছেন এই গুণী ও আকর্ষণীয় ফিগারের গ্ল্যামারাস এই নায়িকা। ছবিতে দেখা যায় জয়া কানে দুল না পরলেও গয়নার কোনো কমতি নেই। সিঁথিপাটি, টায়রা থেকে শুরু করে নাকে এমনকী হাত পায়েও গয়না পরেছেন।

জানা গেছে, বর্তমানে ছবি মুক্তির অপেক্ষায় আছেন জয়া। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পাচ্ছে তার অভিনীত নতুন ছবি। আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ নামের এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ ডিসেম্বর।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি