1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

অরিত্র’র কালী’র পর জুলি হলেন পাওলি দাম

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

 

বেশ আগেই জানা গিয়েছিল যে, ওয়েব সিরিজে এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় টলি অভিনেত্রী পাওলি দাম। ‘জুলি’ নামের এই সিরিজের শুটিং শেষও হয়েছে ইতিমধ্যেই। অবশেষে প্রকাশ্যে এলো এই সিরিজের বিভিন্ন চরিত্রের ফার্স্ট লুক বা প্রথম ঝলক। জানা গেছে, অরিত্র সেন পরিচালিত এই সিরিজে কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে এক জন মহিলার প্রতিকূলতা জয়ের আখ্যানকে তুলে ধরা হয়েছে।

জুলি’র নামভূমিকায় অভিনয় করেছেন পাওলি। তার দু’টি লুক প্রকাশ্যে এসেছে। সমাজের প্রান্তিক শ্রেণি থেকে চরিত্রটি এক সময়ে ক্ষমতার শীর্ষে পৌঁছে যায়। কিন্তু উচ্চাকাঙ্ক্ষার পথে হাঁটতে গিয়ে জুলিকে কি স্বার্থত্যাগ করতে হবে ? না কি সময়ের সঙ্গে ক্ষমতার বৃত্তে ষড়যন্ত্রকে ফাঁস করতে সফল হবে জুলি ? এ রকমই কিছু প্রশ্নকে সামনে রেখে সিরিজটির গল্প এগোবে বলে জানিয়েছেন নির্মাতা।

কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, এর আগে অরিত্র পরিচালিত ‘কালী’ নামের আরেকটি ওয়েব সিরিজে পাওলি অভিনয় করেছিলেন। নতুন সিরিজটি নিয়ে নির্মাতা বলেন, চরিত্রটি ভাবার পর প্রথমেই আমার পাওলির কথা মনে পড়ে। চরিত্রটার একটা অতীত রয়েছ, রাজনীতির ময়দানে পা রাখার পর যা তার জীবনে আরও প্রতিবন্ধকতা নিয়ে আসে।

জানা গেছে, এই মুহূর্তে সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাসে সিরিজ়টি আড্ডাটাইমস্‌ এ মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি