1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

অ-সুখী মানুষ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

অ-সুখী মানুষ

-হাবিবুর রহমান বাবু

মাঝে মাঝে নিজেকে খুব বেশি
অসহায় মনে হয়
বড় একা একা লাগে
জীবনের কোন অংকই যেন মিলে না
কেমন এক অচেনা ব্যথায়
বুকের ভেতরটা দুমড়ে মুচরে আসে
মনে হয় পৃথিবীতে আমিই
সবার চাইতে অ-সুখী মানুষ
নিজে সুখী হতে পারিনি
কাউকে সুখী করতেও পারিনি
কিন্তু সময় তো থেমে নেই
প্রতিদিন সকাল হচ্ছে
সকাল, দুপুর, সন্ধ্যা পেরিয়ে আসছে রাত,
সেই সাথে জীবন থেকে
কমে যাচ্ছে একটি দিনের আয়ু
কালো চুল গুলোতে পাকন ধরেছে
দেহে বাসা বাঁধছে নানা রকমের রোগ
দিনে দিনে কেমন যেন কাবু হয়ে যাচ্ছি
ছোট মস্তিষ্কে অনেক বড় চিন্তার পাহাড়
এই ভার যেন আর বইতে পারছি না
বাংলায় একটা প্রবাদ আছে
একুল ওকুল দুকুল গেল
আজ প্রবাদের মত মনে হয়
আমার এ কাল পরকাল
দুই কাল’ই শুধু অন্ধকার আর অন্ধকার।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি