1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেন বুবলী

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

কয়দিন আগেই স্যাটেলাইট টেলিভিশন গানবাংলা’র কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশ হয়। ওই পোস্টে দাবি করা হয় – তাপস ও চিত্রনায়িকা বুবলীর সম্পর্কের কথা। যদিও পরে মুন্নীর পক্ষ থেকে জানানো হয়, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। হ্যাকাররাই ওই পোস্ট দিয়েছিল। তখন বুবলীও দাবি করেন, তার ক্যারিয়ার ধ্বংস করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তার ইমেজ নষ্ট করতে তাকে নিয়ে নানান গুঞ্জন ছড়ানো হচ্ছে। তিনি ওইসব ষড়যন্ত্রকারীদের হেদায়েতও কামনা করেন।

বুবলী – তাপস – মুন্নী সংক্রান্ত ওই ঘটনার পর এবার সেই আলোচনায় নতুন করে ঘি ঢাললো একটি অডিও। যেখানে মুন্নী ও অপু বিশ্বাসের কথোপকথন রয়েছে। সেখানেও দাবি করা হয় তাপস ও বুবলীর মধ্যে অবৈধ প্রেম চলছে।এই অডিও প্রসঙ্গে বুবলী একটি লিখিত বক্তব্যে বলেন, ‌আমাকে নিয়ে যদি কারো এতো সমস্যা থাকে, তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক। তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলবো। সাংবাদিক সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নেবো।

বুবলী প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, এতো লুকোচুরি করছে কেনো ? একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডি স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে একতরফা এডিট করা। অপর পাশে কারা কী কথা বলছে কিংবা কারো দ্বারা ম্যানিপুলেট করা কীনা তাও বোঝা যাচ্ছে না। কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয় সেখানে কী উদ্দেশ্য থাকে ? আপনারাই বলুন। এমনকী অডিওতে মিম, পরী, মাহি কারো সাথে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সাথেই কথা হলো ?

ব্যাপারগুলো এতো পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে। আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সাথে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকলো। আমি শুধু অফিশিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি। তখন এই সমস্ত সব কিছুর উত্তর দেবো প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি