1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাতাসে স্বস্তি নেই, দূষণের শীর্ষে আগারগাঁও সম্প্রীতি ও সমতার বার্তা নিয়ে দেশের মাটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ আল্লাহর ৯৯টি নামের ফজিলত ও বিশেষ তাৎপর্য বিনা মূল্যে প্রশিক্ষণ, সেলাই মেশিন উপহার পেলেন ১০০ নারী আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে গাড়ির জমজমাট বাজার ৭ নভেম্বর: ইতিহাসের বাঁকে জিয়াউর রহমান শহীদ জিয়ার ৭ নভেম্বর থেকে তারেক রহমানের ’২৪-এর আন্দোলন নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে গাড়ির জমজমাট বাজার

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি দেখার সুযোগের পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির সুবিধা—এমন সুযোগ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার বসা এ গাড়ির বাজারে দিন দিন বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি। গাড়ির পাশাপাশি বিভিন্ন মডেলের মোটরসাইকেলও পাওয়া যাচ্ছে এ আয়োজনে।

গতকাল আইসিসিবির এক্সপো ভিলেজে গিয়ে দেখা যায়, পছন্দের গাড়ি দেখতে অনেকেই পরিবার নিয়ে এসেছেন। কেউ গাড়ি পছন্দ হওয়ার পরপরই কেনার সিদ্ধান্ত নিচ্ছেন, আবার কেউ বিভিন্ন মডেল ও দামের তুলনা করে পরে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিক্রেতাদের যোগাযোগের তথ্য সংগ্রহ করছেন।

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘সুপার সেল কার বাজার’ ইতোমধ্যে আট সপ্তাহ ধরে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে চলছে। গতকাল নবমবারের মতো আইসিসিবিতে বসে এ গাড়ি কেনাবেচার আয়োজন।

আয়োজকদের মতে, প্রচলিত গাড়ির বাজারের তুলনায় এ আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য হলো—একই স্থানে গাড়ি কেনার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগও রয়েছে। এতে গাড়ি কেনার আগ্রহী ব্যক্তি যেমন বিভিন্ন বিকল্প একসঙ্গে দেখতে পারছেন, তেমনি নিজের পুরোনো গাড়ি বিক্রির জন্যও সরাসরি সম্ভাব্য ক্রেতার কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে টয়োটা, মিতসুবিশি ও নিশান ব্র্যান্ডের গাড়ির উপস্থিতি বেশি। ২০০০ সালের পুরোনো মডেলের গাড়ির পাশাপাশি ২০২৬ সালের নতুন গাড়িও রয়েছে। গাড়ির সঙ্গে বিভিন্ন মডেলের মোটরসাইকেলও বিক্রির জন্য রাখা হয়েছে।

গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের সুবিধার জন্য ব্যাংক ফাইন্যান্স ও অটো লোনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে গাড়ি পছন্দ করার পাশাপাশি অর্থায়নের বিষয়েও একই জায়গা থেকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাওয়ার সুযোগ থাকছে।

ক্রেতাদের আগ্রহ প্রসঙ্গে আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতি শুক্রবার ‘সুপার সেল কার বাজারে’ শত শত মানুষের সমাগম হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ও বিভিন্ন সময়ের মডেলের গাড়ি পাওয়া যাচ্ছে। ২০০০ সালের গাড়ি থেকে শুরু করে ২০২৬ সালের নতুন গাড়িও রয়েছে। বিক্রেতারাও এ আয়োজন নিয়ে সন্তুষ্ট। ভবিষ্যতে আয়োজনটি আরও সফল হবে বলে আশা করা হচ্ছে।

উইজার্ড শোবিজের আয়োজনে এবং আইসিসিবির ভেন্যু সহযোগিতায় বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ আয়োজন।

ব্যস্ত নগরজীবনে বিভিন্ন ধরনের গাড়ি একই জায়গায় দেখার, কেনার এবং ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগ থাকায় আয়োজনটি ক্রেতা-বিক্রেতাদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি