1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আসছে হাবিবুর রহমান বাবুর উপন্যাস ‘ফেরার পথে’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
Oplus_131072

আগামী অমর একুশে বইমেলায় পাঠকসমাজের জন্য নতুন এক সৃজনশীল উপন্যাস নিয়ে আসছেন হাবিবুর রহমান বাবু। তার এই উপন্যাস ‘ফেরার পথে’ প্রকাশিত হচ্ছে সাহিত্যদেশ প্রকাশনা থেকে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী তুনিশা সুমাইয়া তুলতুল, এবং প্রকাশক শফিক সাইফুল জানান, বইটির প্রকাশ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

প্রকাশক শফিক সাইফুল বলেন, “হাবিবুর রহমান বাবুর লেখা ‘ফেরার পথে’ আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। এটি শুধু সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে নয়, সামাজিক ও মানবিক দিক থেকেও সমৃদ্ধ। উপন্যাসে সমসাময়িক সমাজের নানা প্রেক্ষাপট উঠে এসেছে। বিশেষ করে বর্তমান সময়ের একটি মারাত্মক সামাজিক ব্যাধি—মাদক। এ নিয়ে সচেতনতামূলক বার্তা বইটিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তরুণ সমাজ কীভাবে মাদকের প্রলোভনে পড়ে ভয়াবহ অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে, তার চিত্র উপন্যাসে প্রাণবন্তভাবে তুলে ধরা হয়েছে। আমি বিশ্বাস করি, এটি পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলবে।”

উপন্যাসটি সম্পর্কে সাহিত্যিক ও সাংবাদিক তানভীর আলাদিন বলেন, “হাবিবুর রহমান বাবু একজন তরুণ, প্রতিভাবান লেখক ও সাংবাদিক। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শাড়ি পরে এসো’ আমি আগেই পড়েছি, এবং তা আমার অত্যন্ত প্রিয়। আশা করি, তার লেখা উপন্যাস ‘ফেরার পথে’ পাঠকের কাছে কেবল সাহিত্যিক আনন্দ নয়, বরং সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে পৌঁছাবে।”

বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশনের সভাপতি, কবি ও সব্যসাচী লেখক প্রত্যয় জসীম বলেন,
‘ফেরার পথে’ এটি একটি সামাজিক উপন্যাস। বিদ্যমান সমাজের নানা অসংগতির বহুমাত্রিক রূপ আলোচ্য উপন্যাসে আমরা দেখতে পাই। নানা ঘটনা-দুর্ঘটনার মাঝেও অবিশ্বাস্য গতিতে এ উপন্যাস তার গন্তব্যের দিকে ধাবিত হয়েছে।
এখানে লেখক গল্পের ভেতরে আরো বহু গল্পের ইঙ্গিত দিয়েছেন। লেখক এখানে সফল। গল্পের বুনন, শিল্পরূপ, ভাষা-ভঙ্গি, সমাজ, বাস্তবতা এসব বিবেচনা করলে লেখক পরিপক্কতার পরিচয় দিয়েছেন।

হাবিবুর রহমান বাবু একজন কবি, সাহিত্যিক এবং সাংবাদিক। অমর একুশে বইমেলা ২০২৪-এ তার কাব্যগ্রন্থ ‘শাড়ি পরে এসো’ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছিল। পেশাগত জীবনে তিনি দেশের একাধিক মূলধারার গণমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টেলিভিশন-এ কর্মরত আছেন। এছাড়াও তিনি পেশাদার সাংবাদিকদের সংগঠন ইউথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি-এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের নভেম্বরে হাবিবুর রহমান বাবু আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ অনুষ্ঠানে একজন প্রতিনিধি বাংলাদেশী সাংবাদিক হিসেবে অংশগ্রহণ করেন। তার সাংবাদিকতা ও সাহিত্যকর্ম দুই ক্ষেত্রেই তিনি সমাজের প্রগতিশীল বার্তা তুলে ধরার জন্য পরিচিত।

‘ফেরার পথে’ কেবল সাহিত্যিক রূপে নয়, সামাজিক সচেতনতার দিক থেকেও পাঠককে ভাবাবে। অমর একুশে বইমেলায় এটি পাঠক ও সাহিত্যপ্রেমীদের জন্য এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি