1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ইরানের ঐতিহ্যবাহী পোশাকে নজর কাড়লেন জয়া

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

 

ইরানের ঐতিহ্যবাহী ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশী শোবিজ তারকা জয়া আহসানকে ইরানের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। আর এই পোষাকে তিনি নেট নাগরিকদের নজর কেড়েছেন। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর সঙ্গে বাংলাদেশের আরেক তরুণ অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমুও হাজির হয়েছিলেন।গেলো বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে। ইরানের বিখ্যাত এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় বাংলাদেশ – ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’।

উদ্বোধনী অনুষ্ঠানের সময় সেখানে উপস্থিত ছিলেন ছবির প্রধান চরিত্রের তিন অভিনয়শিল্পী জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, পরিচালক মুর্তজা অতাশ জমজম ও গল্পকার মুমিত আল রশিদ। অনুষ্ঠানে নীল রঙের বোরকা ও মাথায় স্কার্ফ পরতে দেখা গেছে জয়া আহসানকে।

জানা গেছে, ‘ফেরেশতে’ ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন সংগ্রামী এক নারীর চরিত্রে। ইতোমধ্যে এটি ভারতের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে ছবিটি। মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই ছবিটি চলতি বছর বাংলাদেশে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জয়া অভিনীত নতুন ছবি ‘ভূতপরী’ কলকাতায় মুক্তি আসছে আগামী ৯ ফেব্রুয়ারি। তেহরান থেকে তিনি সরাসরি যাবেন কলকাতা। এ ছাড়া একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবিটি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি