
ঈদের দিনের রান্নায় মুরগির রোস্ট এর রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
মুরগি ২টা, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, চিনি ও লবণ স্বাদমতো, মরিচের গুঁড়া ২ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, সয়াবিন তেল আধা কাপ, জর্দার রং সামান্য, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।
রান্নার প্রণালি :
মুরগি ৪ টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন। লবণ, আদা ও রসুন বাটা, জর্দার রং মাখিয়ে হালকা ভেজে বা সেদ্ধ করে নিন। সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, টক দই, বাদাম বাটা, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, লবণ, চিনি দিয়ে কষিয়ে নিন। পরে মুরগির মাংস বা রোস্টের টুকরো দিয়ে রান্না করুন। পেঁয়াজ বেরেস্তা, ঘি, কাঁচামরিচ দিয়ে দমে রাখুন। রান্না হয়ে গেলে পরিবেশন করুন।
আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প।