1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

এইচএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য

নিজস্ব প্রতিবাদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

এইচএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য, পাসের হার ১০০%। জিপিএ-৫ পেয়েছে ১৬৭৩ জন

এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২৯৫৩ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ১০০%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৭৩ জন।

বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩০২ জন। পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬১৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। মানবিক বিভাগ থেকে ২৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, পাসের হার শতভাগ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন।

এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, প্রত্যেক শিক্ষকÑশিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ এই সাফল্যের প্রকৃত দাবিদার। শিক্ষকÑশিক্ষিকাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, ছাত্রছাত্রীদের একাগ্রতা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় মাইলস্টোন কলেজ সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মাইলস্টোন কলেজ নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে সচেতন যার ফলে ছাত্রছাত্রীরা সঠিকভাবে গুণগতমানের শিক্ষা পেতে পারে। এটা ভালো ফলাফল অর্জনের প্রধান উপাদান। উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। আশা প্রকাশ করেন, তারা যেন ভবিষ্যত জীবনে আরও সফল হন এবং দেশের সেবায় আত্মনিয়োগ করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি