1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

এবার জংলিতে এক হলেন সিয়াম ও বুবলী

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

 

আবারও বড়পর্দায় ফিরছেন জনপ্রিয় মডেল – অভিনেতা সিয়াম আহমেদ। ঈদুল আজহাকে সামনে রেখে এম রাহিম নির্মিত ‘জংলি’ ছবির পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছিলেন এই নায়ক। যেখানে দেখা যায় ‘জংলি’ নামের নতুন একটি ছবি নিয়ে হাজির হচ্ছেন সিয়াম আহমেদ। আরেকটি পোস্টার প্রকাশ করে জানালো হলো, ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন লেডি সুপারস্টার বুবলী।

ছবির ফার্স্ট লুক পোস্টারে দেখা যায়, সিয়ামের পিছনে লুকিয়ে রয়েছেন বুবলী। তার চেহারা জুড়ে ভয়, উৎকণ্ঠার স্পষ্ট চাপ। অন্যদিকে সিয়ামের চেহারা আলো – আঁধারিতে ঢাকা। পুরো পোস্টারে একটি রহস্যের চাপ রাখার চেষ্টা করা হয়েছে। ছবিটির প্রযোজনা সংস্থা থেকে জানা হয়েছে, ইতোমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে। রাত-দিন এক করে পুরো টিম ছবিটির কার্যক্রম শেষ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ছবিটিতে কি অন্য কোনো নায়িকা থাকছে ? প্রযোজনা সংস্থা থেকে বলা হচ্ছে, আপাতত অন্য কোন নায়িকা থাকছে না এই ছবিতে।

সিয়ামের সঙ্গে এর আগে ‘টান’ নামক একটি ওয়েব ফিল্মে জুটিবদ্ধ হয়েছিলেন বুবলী। তবে বড়পর্দায় প্রথমবারের মত তাদের একসঙ্গে দেখা যাবে। জংলি ছবিতে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, টান এ সিয়াম আর আমার জুটি অনেক প্রশংসিত হয়েছিল। অবশেষে বড় পর্দার জন্য আমাদের জুটির প্রথম কাজ হতে যাচ্ছে। আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গেও আমার এটা প্রথম কাজ।

লেডি সুপারস্টার বুবলী আরও বলেন, ভাইয়া বাংলাদেশের সেরা কমার্শিয়াল নির্মাতাদের একজন। ভাইয়ার যে ভিশন, তাতে আমি নিশ্চিত, দারুণ কিছু হবে। ছবিটিতে অভিনীত চরিত্র প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ বুবলী। তিনি বলেন, পোস্টারে যে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। এতোদিনের ক্যারিয়ার থেকে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, জংলির গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।

ছবিটির কাহিনী ও চিত্রনাট্য করছেন মুন ও স্বীকৃতি। প্রযোজনা করছে ফিল্মম্যান ও এমআইমি স্টুডিওজ। পরিবেশনায় থাকছে দি অভি কথাচিত্র।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি