1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

 

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই নয়, হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার ছবিতেও জনপ্রিয় তারকা তিনি। সাধারণ একজন বাস কন্ডাক্টর থেকে কিংবদন্তি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রজনীকান্ত। তাই তো এই মহান শিল্পীর জীবনের প্রতিটি বাঁকে রয়েছে সংগ্রামের গল্প। তিনি ফিল্ম ক্যারিয়ারে যেমন খ্যাতি কুড়িয়েছেন, তেমনি অঢেল সম্পদেরও মালিক হয়েছেন। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদেরও একজন তিনি। রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ‘থালাইভা ১৭১’ বা ‘কুলি’ ছবিতে অভিনয়ের জন্য ২৬০/২৮০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৬৮ কোটি ৬৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে সকল রেকর্ড ভেঙে দিয়েছেন রজনীকান্ত! পাশাপাশি এশিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনয়শিল্পীদের শীর্ষে জায়গা করে নিলেন তিনি। আর ‘কুলি’ ছবিটি পরিচালনার জন্য নির্মাতা লোকেশ কঙ্গরাজ ৬০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলেও জানা গেছে।

ফোর্বসের তথ্য অনুসারে, ২০২৪ সালে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা ছিলেন শাহরুখ খান। তিনি ১৫০/২৫০ কোটি রুপি পারিশ্রমিক পেয়ে থাকেন প্রতি ছবির জন্য। কিন্তু শাহরুখের অবস্থান এখন রজনীকান্তের পরে।

রজনীকান্ত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জেলার’। দীর্ঘ দুই বছর পর ছবিটির মাধ্যমে রুপালি পর্দায় ফিরেন এই অভিনেতা। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল এটি। বর্তমানে তার হাতে তিনটি ছবির কাজ রয়েছে বলে জানা গেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি