1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কনসার্টে গায়িকা সুনিধির উপর আক্রমণ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

 

একটি স্টেজ শো’তে হাফ প্যান্ট পরায় ভারতের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানকে আক্রমন করা হয়েছে। টানা ২১ বছর ধরে বলিউডের প্রথম সারির প্লেব্যাক গায়িকা সুনিধি চৌহান। অথচ তাকেই আক্রমণের মুখে পড়তে হলো। ভারতের দুর্গাপুরে একটি কনসার্ট ছিল সুনিধি চৌহানের। সেখানে তিনি যে পোশাক পরে পারফর্ম করেছেন সেটার জন্য রীতিমতো কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে করা হচ্ছে কুরুচিপূর্ণ আক্রমণ।

এই গায়িকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেটার মন্তব্য ঘরে দৃশ্যমান হয় শুধু সুনিধিকে নিয়ে কটাক্ষ ও কাটাছেঁড়া মন্তব্য। ভিডিওতে দেখা যায়, এদিন দুর্গাপুর থেকে একটি লাইভ করা হয়। সেখানে কমলা রঙের একটি লং টিশার্ট পরে আছেন সুনিধি। সঙ্গে কালো হট প্যান্ট। তবে সেটা টিশার্টের নিচে প্রায় ঢেকে গিয়েছে। আর সেটার কারণেই আক্রমণ করা হয়েছে গায়িকাকে। ওই ভিডিও’র কমেন্ট বক্সে এক ব্যক্তি লেখেন, ‘কেউ প্যান্ট কিনে দাও ওকে।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘এ বাবা তাড়াহুড়োয় প্যান্ট পরতে ভুলে গেছে!’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘কোনও সন্দেহ নেই উনি একজন ভালো গায়িকা। কিন্তু পোশাকের রুচি এত খারাপ কেন ?’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘এদের প্রোগ্রাম দেখা বন্ধ করুন। কী নির্লজ্জ।

জানা গেছে, সুনিধিকে নিয়ে এই ধরনের মন্তব্যের বিরোধিতাও করেছেন অনেকে। এক ব্যক্তি লেখেন, ‘যারা কমেন্ট করছে তাদের মধ্যে ৯০ শতাংশ এই গানেই পার্টিতে এর থেকেও ছোট ড্রেসে লাফালাফি করবে।’

উল্লেখ্য, সুনিধি চৌহান বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা পান সুনিধি। হিন্দি, ইংরেজির পাশাপাশি তামিল, তেলুগু, পাঞ্জাবি, কন্নড়, মারাঠি ছবির জন্যও গান গেয়েছেন। পাকিস্তানের ব্যান্ড ‘জুনুন’ এর সঙ্গেও গান গেয়েছেন তিনি। গানের পাশাপাশি অভিনয়ও করেছেন সুনিধি। নায়িকা হিসেবে তাকে না দেখা গেলেও বেশ কয়েকটি বলিউড ছবিতে ক্যামিও করেছেন সুনিধি। ‘বস এক পাল’, ‘ভূত’, ‘খুবসুরাত’ সেগুলোর মধ্যে অন্যতম।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি