1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কবিতা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

কবিতা

-হাবিবুর রহমান বাবু

কবিতা, আমার কথা কি তোমার একেবারেই মনে পরে না?
নাকি মাঝেমধ্যেই মনে পড়ে?
আচ্ছা যখন আমার কথা মনে পড়ে
তখন তোমার কেমন অনুভূতি হয়?
আমার জন্য কি তোমার একটুও কষ্ট হয়?
তোমার মন কি কেঁদে ওঠে ওই দিনটির কথা ভেবে
সেদিন কত অসহায়ের মত তাকিয়ে ছিলাম আমি
যেদিন আমার চোখের সামনে দিয়ে
অন্যের হাত ধরে তুমি আমায় ছেড়ে চলে গেলে আমাকে দেয়া কোন কথাই তুমি রাখোনি,
অনেক সুখের স্বপ্ন দেখিয়ে
এক সমুদ্র কষ্ট আমাকে দিয়ে
সুখের নেশায় অন্যের হাত ধরে চলে গিয়েছিলে সেদিন আমি অনেক কেঁদেছিলাম
এগুলো ভেবে কি তোমার চোখের কোনে একটুও জল আসে?
অনুতপ্ত হও তুমি?
তোমার কি মনে পড়ে না
আমাদের প্রথম পরিচয়ের দিনটি
ক্যাম্পাস জুড়ে আমাদের অসংখ্য স্মৃতি?
একসাথে ছুটে চলার সেই দিনগুলো
তোমার কি একটুও মনে পড়ে না?
কি পাগলের মতো বকছি আমি,
আমার কথা তোমার মনে পড়বে কেনো?
আমার কথা ভাবার সময় কই তোমার,
সংসার গোছাতেই হয়তো তুমি ব্যস্ত
স্বামী, সন্তান শশুর-শ্বশুর বাড়ির লোকজন
সবই হয়তো তোমাকেই সামলাতে হয়,
আর আমি?
আমি শুধু আমাকে সামলাই,
সামলে রাখি তোমার আমার স্মৃতি,
বুকে আগলে রাখি হারিয়ে যাওয়া আমার সেই ভালোবাসা
যা আমি বিশ্বাস করে তোমায় দিয়েছিলাম।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি